Monday, 21 April 2025

৬৪ দল নিয়ে হবে ২০৩৪ বিশ্বকাপ????

 ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব।।






৩২ থেকে ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮-এ নিয়ে যাওয়া নিয়েই দেখা দিয়েছিল মতানৈক্য। সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হওয়ার পথে। এবার ফিফার ইচ্ছা সংখ্যাটা আরও বাড়ানোর, যা নিয়ে দেখা দিয়েছে তীব্র বিরোধিতা। তবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাবে তারা ইতিবাচক।



৩২ দল নিয়েই চলমান বিশ্বকাপের ফরম্যাটের পরিবর্তন আনা হয়েছে ২০২৬ আসর থেকে, যেখানে প্রথমবারের মত অংশ নেবে ৪৮টি দল। তবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে হতে যাওয়া বিশ্বকাপের শতবর্ষ পূর্তির ২০৩০ আসরে দক্ষিণ আমেরিকার কনমেবল আনুষ্ঠানিকভাবে ৬৪ দল নিয়ে আয়োজনে প্রস্তাব করেছে, যার সরাসরি বিরোধিতা করেছে অন্যান্য মহাদেশীয় কনফেডারেশন।



এসবের মাঝেই রোববার জেদ্দায় সৌদি আরবের ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে নিজেদের আগ্রহের কথা বলেছেন সৌদি যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল। 

“আমরা প্রস্তুত আছি, বা বলা যায় আমরা প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ। ফিফা যদি এমন একটা সিদ্ধান্ত নেয় এবং মনে করে যে সেটা সবার জন্য একটি ভালো সিদ্ধান্ত, তাহলে আমরা তা বাস্তবায়ন করতে পারলে খুশিই হব।”

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো আয়োজিত বিশ্বকাপে ৪৮টি দেশের অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কারণেই ফিফা আগ্রহী হয়েছে সংখ্যাটা ৬৪ দলে উন্নীত করার। তবে গত মাসে ইউয়েফা সভাপতি চেফেরিন সরাসরি এটি প্রত্যাখ্যান করে বলেছেন, এমন প্রস্তাবের কোনো ভিত্তিই নেই।



তবে সৌদি আরবের এই প্রস্তাবে আগ্রহী হওয়ার পেছনে থাকতে পারে কয়েকটি কারণ। একটি অবশ্যই বেশি ম্যাচ, যার অর্থ টুর্নামেন্ট আরও লম্বা হয়ে যাওয়ার। আর দ্বিতীয়টি অবশ্যই ট্যুরিস্টদের আগমন, যা ৬৪ দল হলে বেড়ে যাবে অনেক। প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া একটি দেশের জন্য তাই বেশি দলের অংশগ্রহণ ইতিবাচক খবরই।



উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ফিফা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে ২০৩৪ সালের ছেলেদের বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করে। স্বাগতিক হওয়ার জন্য আর কোনো দেশই বিড করেনি। সৌদি আরবের হোস্ট হওয়া নিয়ে এরই মধ্যে আপত্তি জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংস্থা।


No comments:

Post a Comment

ALEXANDER SØRLOTH WITH A FOUR-MINUTE HAT TRICK IN THE FIRST 11 MINUTES OF THE GAME FOR ATLETI 🤯

ALEXANDER SØRLOTH WITH A FOUR-MINUTE HAT TRICK IN THE FIRST 11 MINUTES OF THE GAME FOR ATLETI 🤯